• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন সাবেক এমপি মরহুম আব্দুস সালাম তরফদারের ছোট পুত্র আনিসুল হক তরফদার মাসুমের ইন্তেকাল

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলমগীর,গফরগাঁও প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

আলমগীর, গফরগাঁও প্রতিনিধি:: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) গফরগাঁও উপজেলা, পাগলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাইথল ইউনিয়ন ডা. মোফাখখারুল ইসলাম রানার নিজ বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশ গঠনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা.মোফাখখারুল ইসলাম রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান।সভায় সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও মশাখালি ইউপি সাবেক চেয়ারম্যান বুলু মিয়া, সঞ্চালনা করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ফোরকান মিয়া । বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা আরোও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুকরণে তারই সুযোগ্য সন্তান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা