• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ- গাকৃবি উপাচার্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু, চাকরি নিয়ে অভিযোগ মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে নিরলস কাজ করছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর

বিজ কৃষি কর্মসূচির মাধ্যমে উপকারভোগীর মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ২৬৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে ) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতাধীন উপকারভোগীদের মধ্যে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উপ-নির্বাহী পরিচালক(অপারেশন) মো. মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা সাব-জোনের সাব জোনাল ম্যানেজার বাদল চন্দ্র সিংহ।
গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর জোন অফিসের জোনাল ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে গ্রীষ্মকালীন শাক-সবজির চাষাবাদ ও তার পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানিয়ে বাড়ির আশে পাশে পতিত জমিতে বেশি করে চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে পুষ্টি চাহিদা পূরণে বসত ভিটায় ফলজ গাছ রোপণের উপর গুরুত্ব উপকার ভোগীদের মধ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর শাখা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম,বিজের কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. রাসেল মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা