• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

ত্রিশালে জাতীয় কবি নজরুল জন্মজয়ন্তী ১২৭তম প্রস্ততি উপলক্ষে সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ২১ মে থেকে শুরু হয়ে ২৫ মে ২০২৬ পর্যন্ত পাঁচদিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে। সমাপনী দিন ২৫ মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও জেলা পরিষদ প্রশাসক ইমরান ছালেহ প্রিন্স। এছাড়াও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় অনুষ্ঠান সফল করতে নিরাপত্তা, সাংস্কৃতিক আয়োজন, অতিথি আপ্যায়ন, যানবাহন ব্যবস্থাপনা ও মেলা প্রাঙ্গণ প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রায় দুই যুগ পর ত্রিশালে জাতীয় পর্যায়ে বড় পরিসরে নজরুল জন্মজয়ন্তীর আয়োজন ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা