• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:: গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠনে সরকারি বিধি-বিধান লঙ্ঘন, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। গত ৫ জুন কোনো প্রকার নির্বাচন, ভোটাভুটি বা উন্মুক্ত মতামত গ্রহণ ছাড়াই একতরফাভাবে এই কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা।অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এলাকায় অধিকতর শিক্ষিত, যোগ্য ও আগ্রহী অভিভাবক থাকা সত্ত্বেও তাদের অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া হয়নি। কোনো প্রকার স্বচ্ছতা ও জবাবদিহিতা না রেখে গোপনে এবং একতরফাভাবে এই কমিটি গঠন করায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগে বিদ্যালয়ের একজন ছাত্রীর অভিভাবক মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, এই জালিয়াতির কারণে বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষা পরিবেশ, সুশাসন ও জনআস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে সরকারি নীতিমালা লঙ্ঘন করে গঠিত বর্তমান বিতর্কিত কমিটি বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা