• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩৪ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন। বৃহস্পতিবার, ২ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয়স্থ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭, ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনসুর আহমদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখার ৩০ জুন ২০২৬ তারিখের ৪৯৫ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে ত্রিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে সারা বছর ত্রিশালে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলসংগীত পরিবেশনা এবং নজরুল মেলাসহ নানা কর্মসূচি আয়োজন করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা