• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরে বনভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অভিযান: রেঞ্জার মোজাম্মেলের নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শ্রীপুরে পুকুরের মাছ ও গাছপালার ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকিতে অ্যাডভোকেটের থানা অভিযোগ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক

গাজীপুর প্রতিনিধি / ১৭৬ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জে ব্যক্তিমালিকানাধীন বাড়ির উঠানের ওপর জোরপূর্বক বিছানো ইট না তুলেই একটি সংযোগ সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কাজের মোট বরাদ্দের ১০ শতাংশ কমিশন নিয়ে প্রকল্প সভাপতি ও স্থানীয়দের দ্বন্দ্বের জেরে কাজটি বন্ধ করা হয়। এতে বাড়ির জমির নারী মালিকরা পড়েছেন চরম ভোগান্তিতে। ​জানা গেছে, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর মধ্যপাড়া কাজুম আলী হাজীবাড়ি এলাকায় কালীগঞ্জ-কাপাসিয়া মূল সড়ক থেকে একটি সংযোগ কাঁচা রাস্তায় ইট বিছানোর প্রকল্প নেয়া হয়। উপজেলা পরিষদের অর্থায়নে ২ লাখ টাকা ব্যয়ে ২৫৪ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও)। প্রকল্পের সভাপতি হলেন জাঙ্গালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন খান। কাগজে-কলমে ঠিকাদারের নাম ভিন্ন হলেও বাস্তবে ইউপি সদস্য নিজেই কাজটি করছিলেন বলে স্থানীয়রা জানান। এছাড়া প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারেরও অভিযোগ উঠেছে। ​অভিযোগ রয়েছে, প্রকল্প অনুযায়ী রাস্তাটি ২৫৪ ফুট হওয়ার কথা থাকলেও মেম্বার ফারুক হোসেন খান এবং উপজেলা পিআইও আবুল কালাম আজাদ একই এলাকার দেলোয়ার হোসেন খান ও রাকিব হোসেন খানের সাথে যোগসাজশ করে ফারজানা হক রিনি ও ফাহমিদা হক রিন্তু ব্যক্তিমালিকানাধীন বাড়ির উঠানের ওপর দিয়ে জোরপূর্বক আরও অতিরিক্ত ১২৫ ফুট রাস্তা বাড়ান। এতে বাড়িটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হন। এ ঘটনায় ফাহমিদা হক লিখিত অভিযোগ করলে কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে এসে ঘটনার সত্যতা পান। তখন তিনি বাড়ির মাঝখান থেকে ইট তুলে নেয়ার নির্দেশ দেন এবং সীমানা ঘেঁষে ফাহমিদা হকের জমি থেকে ৫ ফুট ও অন্য পাশ থেকে ৩ ফুটসহ মোট ৮ ফুট জমি নিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দেন। এর জন্য তিনি অতিরিক্ত আরও ২ লাখ টাকা বরাদ্দ দেন। ​তবে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় মোট ব্যয়ের ১০ শতাংশ কমিশন এবং অতিরিক্ত ২ লাখ টাকার সুবিধা গ্রহণের মাধ্যমে সীমানা পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। যদিও অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি মেম্বার ও পিআইও’র সাথে পাশের জমির মালিকদের কমিশন দ্বন্দ্বের কারণে অতিরিক্ত বরাদ্দসহ প্রকল্পের কাজ স্থগিত করে দেয়া হলেও রিনি ও রিন্তু বাড়ির উঠান থেকে ইট তুলে নেয়া হয়নি। ​ভুক্তভোগী ফারজানা হক রিনি ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “আমাদের ব্যক্তিমালিকানাধীন বাড়ির উঠানের ওপর বিছানো ইট তুলে নেয়ার জন্য ইউএনও, ইউপি মেম্বার ও পিআইওকে একাধিকবার অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা এখন আর বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। ইট না সরানোয় আমাদের পরিবার চরম ভোগান্তিতে রয়েছে।” ​এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ফারুক হোসেন খান সাংবাদিকদের বলেন, “আমি ইট বিছাইনি, ঠিকাদার কাজ করেছে।” তবে ঠিকাদারের নাম জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ​জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, “আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বাড়ির মাঝখান থেকে ইট সরিয়ে দুই জমির মালিকের সীমানা ঘেঁষে রাস্তা তৈরির নির্দেশ দিয়েছিলাম। কিন্তু পাশের জমির মালিকরা জমি না ছাড়ায় কাজটি করা সম্ভব হয়নি। এই কারণে অতিরিক্ত ২ লাখ টাকার বরাদ্দ স্থগিত করা হয়েছে এবং বর্তমানে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।” এদিকে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে ইট বিছানোর অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা