• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী

গাজীপুর প্রতিনিধি / ৬৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: তরুণ সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। তিনি বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে যুবসমাজকে শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে, আর তার সবচেয়ে বড় মাধ্যম হলো নিয়মিত ক্রীড়া চর্চা।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব এর অফিসিয়াল জার্সি উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের নতুন জার্সির মোড়ক উন্মোচন করেন। পরে তিনি ক্লাবের নিয়মিত খেলোয়াড় ও তরুণদের মাঝে নতুন জার্সি বিতরণ করেন।

অনুষ্ঠানে জয়নাল আবেদীন রিজভী তাঁর বক্তব্যে আরও বলেন, “আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে মাঠের অভাব এবং প্রযুক্তির অতি ব্যবহারের কারণে আমাদের সন্তানেরা মাঠ ভুলে যাচ্ছে। তরুণ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এবং তাদের মেধার সঠিক বিকাশে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের মতো সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমি সবসময় এই তরুণদের পাশে আছি এবং ভাওয়ালগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করতে কাজ করে যাব।”তিনি ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা ও দলগতভাবে কাজ করার শিক্ষা দেয়। মাঠে যেভাবে তোমরা এক হয়ে লড়বে, সমাজ গঠনেও সেভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের স্থানীয় খেলোয়াড়বৃন্দ, ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন জার্সি পেয়ে ক্লাবের খেলোয়াড়েরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ক্লাবের অগ্রগতিতে সবসময় পাশে থাকার জন্য প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা