• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি / ৩৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: হত্যাকাণ্ডের মতো অতি স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা শঙ্কা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার জিএমপি সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জাতীয় দৈনিকে গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে গত মে মাসে মহানগর এলাকায় ১৭টি হত্যাকাণ্ডের দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ বস্তুনিষ্ঠ নয়। প্রকৃত পক্ষে ওই মাসে জিএমপির অধীনে ৫টি হত্যাকাণ্ডের মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ কমিশনার জানান, প্রতিবেদক তার রিপোর্টে কেবল ২টি হত্যাকাণ্ডের বিবরণ দিলেও বাকি ১৫টি ঘটনা কোথায় বা কীভাবে ঘটেছে, তার কোনো উল্লেখ করেননি।
জিএমপির পক্ষ থেকে প্রকৃত তথ্য তুলে ধরে জানানো হয়, মে মাসে রুজু হওয়া ৫টি হত্যা মামলার মধ্যে ইতিমধ্যেই ৪টি মামলার রহস্য উদঘাটিত হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। বাকি ১টি মামলার দুজন আসামিকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যম পরস্পর সম্পূরক হিসেবে কাজ করে। তাই মহানগরের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে বিভ্রান্তি দূর করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সকলের কাছ থেকে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রত্যাশা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা