• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি

গফরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

আলমগীর,গফরগাঁও প্রতিনিধি / ৪৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

আলমগীর, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি::  আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবারিয়া ইউনিয়নের সুবর্ণপুর মাইজহাটি গ্রামে আজ ২৯ মে (শুক্রবার) আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে দুই দলের সমর্থকেরা একসঙ্গে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। পরে তারা একত্রে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের খেলা উপভোগ করার পরিকল্পনার কথাও জানান। বক্তারা বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে একসাথে খেলা উপভোগ করা উচিত। তারা খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এ সময় আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহিনুর আলম সুহেল, মো. ইকবাল হাসান, মো. মাজহারুল ইসলাম মামুন, ফাহাদ, সজিব, ফয়সাল ও সিহাব।

অন্যদিকে ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ রানা, রিদয়, নাঈম, সবুজ ও মিজানসহ আরও অনেকে। শেষে উভয় দলের সমর্থকেরা নিজ নিজ দলের জন্য শুভকামনা জানান এবং সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা