• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গফরগাঁওয়ে রবিন হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নান্দাইলে খারুয়া ইউনিয়ন খারুয়া বাজারে ১৪৪ ধারা বহাল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু গফরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন)  উপজেলার উজান বৈলর এলাকায় পরিচালিত অভিযানে লুৎফর রহমান মিলন (৩৫), পিতা- আব্দুল লতিফ মন্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে সেখানে মৎস্য খামার নির্মাণ করেছিলেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে শুনানি অনুষ্ঠিত হলে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে ত্রিশাল থানা পুলিশ এবং বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ত্রিশাল থানার মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি রাস্তা, খাল, জলাশয় ও অন্যান্য সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা