• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গফরগাঁওয়ে রবিন হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নান্দাইলে খারুয়া ইউনিয়ন খারুয়া বাজারে ১৪৪ ধারা বহাল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু গফরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে রবিন হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

আলমগীর,গফরগাঁও প্রতিনিধি / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আলমগীর, গফরগাঁও প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজছাত্র নাহিয়ান রবিন হত্যা মামলায় রাজিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গফরগাঁও থানা পুলিশ জানায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের মোতালেব প্লাজার ৪র্থ তলায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, গত সোমবার রাতে পৌর শহরের মাজার রোড এলাকায় বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন কলেজছাত্র নাহিয়ান রবিন (২৪)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, রবিন হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযানে নেমে রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা