• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গফরগাঁওয়ে রবিন হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নান্দাইলে খারুয়া ইউনিয়ন খারুয়া বাজারে ১৪৪ ধারা বহাল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু গফরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান কাইয়ূম / ৭৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোস্তাফিজুর রহমান কাইয়ূম:: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা  বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এবং প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ৬জুন শনিবার এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ১০০টি চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার শেখ মো. খাইরুল বাশার, সহকারী সুপার মাওলানা আব্দুল জলিল, জিয়া পরিষদ হবিরবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল আলম, যুবদল নেতা আকমল খান, হারুন অর রশিদ ও আব্দুস ছামাদ মোল্লা, হবিরবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. শিরিনা আক্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য এ. কে. এম. হাবীবুল্লাহ কমল, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ইউনিয়ন সদস্য সচিব খোরশেদ আলম, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান ও সাঈদা হাসমা, সিনিয়র শিক্ষক সফিউল্লাহ লিটন, স্থায়ী দাতা আসাদউল্লাহ ফকির, বিএনপি নেতা মো. রমজান আলী, মো. সিরাজ উদ্দিন ও আব্দুল খালেক, যুবদল নেতা সোহাগ আকন্দ ও সাদ্দাম মণ্ডল, প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মঞ্জুর মাহমুদ, হাবিবুল্লাহ জিহাদি, সফিউল আলম, ইমরান মোল্লা, মাসুদ রানাসহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মসূচি শেষে আয়োজকরা জানান, বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা