• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ- গাকৃবি উপাচার্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু, চাকরি নিয়ে অভিযোগ মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে নিরলস কাজ করছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর ত্রিশালে এসএসি-দাখিলের ফলাফলে মিশ্র চিত্র: দুই মাদ্রাসার শতভাগ ফেল, ৬ প্রতিষ্ঠানে মাত্র ১ জন পাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু, চাকরি নিয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ / ২৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের সৌদি আরবপ্রবাসী যুবক জাহাঙ্গীর আলম (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সৌদি আরব থেকে পাওয়া ভিডিও সূত্রে তাঁর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আসরের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে জাহাঙ্গীরকে সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া এবং প্রতিশ্রুত চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর দাদা মো. তাহের আলী গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার পর প্রতিশ্রুত চাকরি না পেয়ে জাহাঙ্গীর মানসিকভাবে কষ্টে ছিলেন। মৃত্যুর একদিন আগে মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি কান্নাকাটি করে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন বলেও দাবি পরিবারের। অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে রফসিন মিয়া তা অস্বীকার করেন। তিনি বলেন, জাহাঙ্গীরের চাকরি এখানেই ছিল এবং সে ভালোই ছিল। তার কফিল আমাকে জানিয়েছেন, জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় মারা গেছে। হঠাৎ ঘটে যাওয়া ওই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা দাবি করে রফসিন মিয়া বলেন, “তাদের সঙ্গে আমার পূর্বশত্রুতা রয়েছে। আমার বাবার জমি নিয়ে বিরোধের জের ধরে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। জাহাঙ্গীরের চাকরি বা মৃত্যুর ঘটনায় আমার কোনো প্রতারণা বা অনিয়ম নেই। এদিকে জাহাঙ্গীরের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তারা জাহাঙ্গীরের সৌদি আরবে চাকরির বিষয়টি এবং তাঁর মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেছে। গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা