• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ- গাকৃবি উপাচার্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু, চাকরি নিয়ে অভিযোগ মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে নিরলস কাজ করছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর ত্রিশালে এসএসি-দাখিলের ফলাফলে মিশ্র চিত্র: দুই মাদ্রাসার শতভাগ ফেল, ৬ প্রতিষ্ঠানে মাত্র ১ জন পাস

ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা

গাজীপুর প্রতিনিধি / ২০৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের ভবানীপুরে এক গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং পরবর্তীতে জোরপূর্বক নির্যাতনের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর তথ্য সূত্রে জানা যায়, তিনি অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। গত দীর্ঘ এক বছর ধরে আনোয়ার ওই নারীকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ভুক্তভোগী রাজি না হওয়ায় পরবর্তীতে আনোয়ার তাকে বিয়ের মৌখিক প্রতিশ্রুতি ও প্রলোভন দেখান। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে স্বামী-স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
এজাহার সূত্রে আরো জানা যায়,গত ১৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে আনোয়ার হোসেন ওই গার্মেন্টস কর্মীর ভাড়া ঘরে প্রবেশ করেন। তখন ভুক্তভোগী নারী তাকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের জন্য চাপ দেন। কিন্তু আনোয়ার বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে এলে আনোয়ার পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজের অধিকার ও বিয়ের দাবিতে আনোয়ারের বাড়িতে যান। ঘটনাটি জানাজানি হলে আনোয়ারের বাবা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন এবং তার পরিবারের সদস্যরা ভুক্তভোগীর ওপর চড়াও হন। তারা ওই নারীকে বেদম মারধর করে বাড়ি থেকে বের করে দেন। একই সাথে এই ঘটনা নিয়ে পুলিশ বা অন্য কারও কাছে মুখ খুললে প্রাণনাশের মতো বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে জয়দেবপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের টিম অভিযান পরিচালনা করছে।
এবিষয়ে অভিযুক্ত আনোয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা