• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরে বনভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অভিযান: রেঞ্জার মোজাম্মেলের নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শ্রীপুরে পুকুরের মাছ ও গাছপালার ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকিতে অ্যাডভোকেটের থানা অভিযোগ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ১৬২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আজ সকালের আড্ডা সাক্ষী হলো এক অনন্য মুহূর্তের। বিশিষ্ট বিজ্ঞান গবেষক ও লেখক ফজলুল করিম আকন্দ তাঁর সদ্য প্রকাশিত গ্রন্থ ‘মহাজগতের কথা ও একটি জীবনস্মৃতি’ তুলে দিলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ ও সুরকার শেখ সাদীর হাতে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ – BCSIR-এর প্রাক্তন বিজ্ঞানী ফজলুল করিম আকন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গবেষণাকেই জীবনের ব্রত হিসেবে নেন। তবে নিবেদিতপ্রাণ এই গবেষক কখনোই নিজেকে ল্যাবরেটরির চার দেয়ালে বন্দী রাখেননি। রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তাঁর সরব উপস্থিতি সবসময়ই ছিল চোখে পড়ার মতো। অশীতিপর বয়সেও তিনি বিজ্ঞানচর্চার পাশাপাশি নিয়মিত অংশ নেন বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আড্ডায়। তাঁর নতুন বইটিতে স্থান পেয়েছে বিজ্ঞানবিষয়ক ছয়টি মৌলিক প্রবন্ধ এবং সংক্ষিপ্ত পরিসরে তাঁর নিজের জীবনস্মৃতি। বই উপহার দেওয়ার সময় ফজলুল করিম আকন্দ বলেন, “বিজ্ঞান ও সঙ্গীত আলাদা কিছু নয়, একে অপরের পরিপূরক। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সঙ্গীত ও বিজ্ঞানে তেমন কোনো পার্থক্য খুঁজে পেতেন না। তিনি বলতেন, ‘ঈশ্বরের সৃষ্টজগতের মতোই সঙ্গীতও এক সুশৃঙ্খল ছন্দে আবদ্ধ।’ আইনস্টাইন অবসরে বেহালায় মোজার্ট ও বিটোফেনের সুর বাজাতেন, আর নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান বিনোদনের জন্য বাজাতেন বংগো।” সকালের নরম রোদে লেকের পাড়ে দুই গুণীজনের এই মিলনমেলা উপস্থিত সকলের মন কেড়ে নেয়। বিজ্ঞান ও শিল্পের এই সেতুবন্ধন প্রমাণ করে, জ্ঞানের কোনো শাখাই বিচ্ছিন্ন দ্বীপ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা