• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত,ভোগান্তিতে মালিক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন সাবেক এমপি মরহুম আব্দুস সালাম তরফদারের ছোট পুত্র আনিসুল হক তরফদার মাসুমের ইন্তেকাল

ত্রিশালে ৬৫৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩১ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে নিম্ন আয়ের ও অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সিংরাইল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ৬৫৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সঞ্চালনা করেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আঃ আউয়াল ফরাজী, আঃ মতিন এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে এই সুবিধা পৌঁছে যাবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে সুবিধাভোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি দেখা যায়। স্থানীয় সচেতন মহল সরকারের এ উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা