• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ত্রিশালে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গিয়ে, বাস থামিয়ে কাছে ডেকে নেন গফরগাঁওয়ের দুই বিএনপি নেতাকে ত্রিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: ভাষা সৈনিক আব্দুল হামিদ খাঁনের একমাত্র ছেলে পারভেজ খাঁন আর নেই গাজীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত বিজ কৃষি কর্মসূচির মাধ্যমে উপকারভোগীর মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ গাজীপুর জেলা পরিষদ ফরেনসিক অডিট আতঙ্কে তটস্থ বদলি ৯ কর্মচারী, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ত্রিশালে জাতীয় কবি নজরুল জন্মজয়ন্তী ১২৭তম প্রস্ততি উপলক্ষে সভা অনুষ্ঠিত ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন

মুক্ত কাগজ প্রতিবেদন / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গাজীপুর সহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল আজমাইন। তিনি সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের মহিমা আমাদেরকে মানবতার কল্যাণে আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, ঈদ উল আযহা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করে। সমাজের অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল শিক্ষা। ছাত্রনেতা আজমাইন সকলকে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। শেষে তিনি গাজীপুর সহ সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা