• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরে বনভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অভিযান: রেঞ্জার মোজাম্মেলের নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শ্রীপুরে পুকুরের মাছ ও গাছপালার ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকিতে অ্যাডভোকেটের থানা অভিযোগ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর / ১৪০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলোর সম্ভাব্য নাশকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে নেমেছে বিএনপি। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গাজীপুর সদর এলাকায় ব্যাপক তৎপরতা দেখিয়েছেন দলটির নেতাকর্মীরা। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যাতে গাজীপুরের কোথাও কোনো ধরনের অপতৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য সকাল থেকেই জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন। তীব্র বৃষ্টি মাথায় নিয়ে মোটরসাইকেল সহযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শোডাউন দেন তারা। এ সময় রাজপথ প্রকম্পিত করে বিভিন্ন প্রতিরোধমূলক ও দিকনির্দেশনামূলক স্লোগান দেওয়া হয়। শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা জানান, স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগ দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গাজীপুরের মাটিতে তাদের আর কোনো নৈরাজ্য বা অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তায় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা দিনরাত রাজপথে সতর্ক পাহারায় থাকবে। মহাসড়কে এই শোডাউনের ফলে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর সদর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপির এই সতর্ক অবস্থান ও মহড়া অব্যাহত থাকবে বলে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, গাজীপুরের মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো অপতৎপরতা বা নাশকতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি নেতাকর্মীদের রাজপথে সতর্ক অবস্থানে থাকার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা