• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরে বনভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অভিযান: রেঞ্জার মোজাম্মেলের নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শ্রীপুরে পুকুরের মাছ ও গাছপালার ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকিতে অ্যাডভোকেটের থানা অভিযোগ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ- গাকৃবি উপাচার্য

গাজীপুর প্রতিনিধি / ৯৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালিত হয়েছে। রবিবার(৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে গত ১১ জুলাই ২০২৬ সামার টার্মে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাকৃবিতে যোগ দিতে এসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সবুজায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ বৃক্ষরোপণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট আবাসিক হলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় শহীদ তাজউদ্দীন আহমদ হলে। এরপর পর্যায়ক্রমে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে বৃক্ষরোপণ করা হয়। প্রতিটি হল প্রাঙ্গণে উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষের চারা রোপণ কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সদস্য-সচিব প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, সংশ্লিষ্ট হলসমূহের প্রভোস্টবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। কৃষি, পরিবেশ ও মানুষের কল্যাণকে সমন্বিত করে সরকার ঘোষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।” বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকলের সমবেত অংশগ্রহণে কর্মসূচিটি রূপ নেয় একটি সম্মিলিত সবুজ-অঙ্গীকারে। উল্লেখ্য, জুলাই ‘২৪-এর গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনাকে চির অম্লান রাখা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ৫০ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভেষজ ও ফুলজাতীয় বৃক্ষের চারা রোপণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা