• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ- গাকৃবি উপাচার্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু, চাকরি নিয়ে অভিযোগ মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে নিরলস কাজ করছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ভাওয়ালগড় ইউনিয়নে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি বিএনপি নেতা রিজভীর: দলের ঐক্যে জোর ত্রিশালে এসএসি-দাখিলের ফলাফলে মিশ্র চিত্র: দুই মাদ্রাসার শতভাগ ফেল, ৬ প্রতিষ্ঠানে মাত্র ১ জন পাস

শিক্ষার্থীরা পেলো ছাতা,ব্যাগ, সাইকেল দরিদ্র নারীরা সেলাই মেশিন

গাজীপুর প্রতিনিধি / ১৮৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় গাজীপুর সদর উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী ও সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক,ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমেন মিয়া।

কর্মসূচির আওতায় হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ১০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন, ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাতা এবং ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়। বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীদের স্বাবলম্বী হতে এবং শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ তাদের বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনায় সহায়ক হবে।সংশ্লিষ্টরা জানান, সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান খান,ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী,স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা