• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরে বনভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অভিযান: রেঞ্জার মোজাম্মেলের নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শ্রীপুরে পুকুরের মাছ ও গাছপালার ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকিতে অ্যাডভোকেটের থানা অভিযোগ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপি নেতা মো. শাহাব উদ্দিনের শ্রদ্ধা ও মাগফেরাত কামনা

গাজীপুর প্রতিনিধি / ১১২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন গাজীপুরের বিশিষ্ট বিএনপি নেতা মো. শাহাব উদ্দিন। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহাব উদ্দিন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের পরাধীনতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক আলোকবর্তিকা। তাঁর এই জন্মবার্ষিকীতে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য প্রার্থনা করছি।

মো. শাহাব উদ্দিন আরো বলেন,দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সফল রাষ্ট্রপরিচালনার প্রসঙ্গ টেনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, আধুনিক ও নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী, সুদৃঢ় এবং গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে। সুদীর্ঘ প্রবাস জীবন ও শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে তৃণমূলের কোটি কোটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুত্থান করেছেন, তা সমকালীন বিশ্ব রাজনীতিতে একটি অনন্য নজির।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাজ্ঞ রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মেধা-ভিত্তিক ও জনবান্ধব জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার কারণে দেশ দ্রুত অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষাবান্ধব উদ্যোগ থেকে শুরু করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তাঁর গৃহিত পদক্ষেপগুলো ইতিমধ্যে সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে।
মো. শাহাব উদ্দিন দেশনেত্রীর বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন দেশমাতা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে আজীবন মানুষের অধিকার রক্ষায় তিনি আপসহীন লড়াই করে গেছেন। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন এবং নারী শিক্ষার প্রসারে অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করে দেশে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তাঁর আদর্শই আজ আমাদের মূল চালিকাশক্তি।”গাজীপুরের এই তৃণমূল নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে গাজীপুর সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী জীবন বাজি রেখে কাজ করতে সদা প্রস্তুত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশনেত্রীর আজীবনের লালিত স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটবে।
মো. শাহাব উদ্দিন গাজীপুর সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়নসহ দেশবাসীকে দেশনেত্রীর আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা