• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরে বনভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অভিযান: রেঞ্জার মোজাম্মেলের নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শ্রীপুরে পুকুরের মাছ ও গাছপালার ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকিতে অ্যাডভোকেটের থানা অভিযোগ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন

গাজীপুর প্রতিনিধি / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি::মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পাড়া-মহল্লায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। সোমবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানা চত্বরে আয়োজিত আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের মতামত গ্রহণের লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শরিফ উদ্দিন উল্লেখ করেন যে শুধু পুলিশের পক্ষে এককভাবে সমাজ থেকে সব অপরাধ দূর করা সম্ভব নয়। একটি নিরাপদ ও শান্তিময় সমাজ বিনির্মাণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকবিরোধী আন্দোলন জোরদার করার পাশাপাশি কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে সামাজিক ঐক্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।জনগণের উদ্দেশ্যে এসপি শরিফ উদ্দিন আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং প্রকৃত বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি সঠিক সেবা নিশ্চিত করতে পুলিশকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। একই সাথে তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগত শত্রুতা বা হিংসার বশবর্তী হয়ে পুলিশকে কোনো ভুল তথ্য দিয়ে কাউকে যেন অযথা হয়রানি না করা হয়। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের সঠিক তথ্য সরাসরি পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি জোরালো অনুরোধ করেন।জয়দেবপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল-মামুন। অনুষ্ঠানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মাদক ব্যবসা নির্মূল এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সুনির্দিষ্ট মতামত ও সমস্যাগুলো পুলিশের সামনে সরাসরি তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি এবং সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদীন রিজভী এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি। এই উন্মুক্ত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন এবং উপস্থিত সকলের প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধানের ব্যাপারে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা