• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরে বনভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অভিযান: রেঞ্জার মোজাম্মেলের নেতৃত্বে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শ্রীপুরে পুকুরের মাছ ও গাছপালার ক্ষতিসাধন, প্রাণনাশের হুমকিতে অ্যাডভোকেটের থানা অভিযোগ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ১৫২ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক। ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ত্রিশালের শিশু ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসন।
শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন। এসময় তারা ফাতেমার পরিবারের খোঁজখবর নেন, ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন এবং পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার দাদার দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রীও উপহার দেওয়া হয়, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং রাস্তাটির নাম ‘ফাতেমা সড়ক’ (প্রস্তাবিত) হিসেবে নামকরণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটির উন্নয়নকাজ শুরু করা হবে।
সবচেয়ে মানবিক ঘোষণা হিসেবে জেলা প্রশাসক ফাতেমার বোনের লেখাপড়াসহ ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ত্রিশালের শিশু ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসন। শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন। এসময় তারা ফাতেমার পরিবারের খোঁজখবর নেন, ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন এবং পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার দাদার দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রীও উপহার দেওয়া হয়, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং রাস্তাটির নাম ‘ফাতেমা সড়ক’ (প্রস্তাবিত) হিসেবে নামকরণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটির উন্নয়নকাজ শুরু করা হবে।সবচেয়ে মানবিক ঘোষণা হিসেবে জেলা প্রশাসক ফাতেমার বোনের লেখাপড়াসহ ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা