1. info@dainikmuktakagoj.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@dainikmuktakagoj.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল ময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময় রফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারে ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করার অভিযোগে প্রেসক্লাব সভাপতির নামে মামলা—সুষ্ঠু তদন্তের দাবি শ্রীপুরে সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি শেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভী এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল আসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষ ভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগ

ময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়

হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিশাল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ লিটন বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রথম ও প্রধান অঙ্গীকার। নির্বাচিত হওয়ার পরপরই তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করতে চান বলেও জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ঘোষণা দেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার সুযোগ সৃষ্টি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, ত্রিশালকে দেশের একটি গুরুত্বপূর্ণ ও মডেল উপজেলায় পরিণত করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost