1. info@dainikmuktakagoj.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@dainikmuktakagoj.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল ময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময় রফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারে ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করার অভিযোগে প্রেসক্লাব সভাপতির নামে মামলা—সুষ্ঠু তদন্তের দাবি শ্রীপুরে সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি শেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভী এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল আসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষ ভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগ

রফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারে

মুক্ত কাগজ প্রতিবেদন:: পোশাক কারখানায় কাজ করা স্বামীকে উন্নত জীবন আর একটু ভালো থাকার জন্য চড়া সুদ আর বিভিন্ন এনজিও থেকে লোন তুলে সৌদি আরব পাঠান বিলকিস। কিন্তু বিলকিস ও তার নাবালক দুই সন্তানের কপাল পোড়ে সেই জায়গাতেই। সৌদি গিয়েই গোলাপী নামে এক মহিলার সাথে পরকীয়ায় জড়ান রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলা গ্রামের সামছুল হকের ছেলে। বিলকিস ও রফিকুল দম্পতির ঘরে দুই সন্তান বড় মেয়ে রিয়া স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও ছেলে শাহাদাত হোসেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। টাকার অভাবে এখন এই দুইজনেরই পড়াশোনা বন্ধ। ঠিকমতো খাবার না পেয়ে ভোগছেন নানা রোগ শোকেও। রফিকুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম সাংবাদিকদের জানান,রফিকুল ইসলামের বাড়ি ঘাটাইলে হলেও সে গাজীপুরে থাকতেন। গাজীপুরে থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। তার বেতনে মোটামুটি আমাদের চলতো। কিন্তু সে একদিন বলে বিদেশ গিয়ে আমার ও আমাদের ভবিষ্যত সুন্দর করে দিবে। এই স্বপ্ন দেখিয়ে সে আমার মাধ্যমে বিভিন্ন এনজিও ও মানুষের কাছ থেকে ৫ লাখ টাকার উপর ঋণ করে যায় সৌদি। সৌদি যাওয়ার পর কিছুদিন মাসে সে কিছু টাকা দিলেও বিগত ১ বছর যাবত সে কোন টাকাও দিচ্ছে না এমনকি খোঁজও নেয় না। একদিকে ঋণের চাপ অন্যদিকে আমার ছেলে মেয়েদের ভরণপোষণ করতে না পেরে এখন আমি পাগলপ্রায়। শোনেছি গোলাপি বেগম নামে এক মহিলার সাথে সৌদি যাওয়ার পরই পরকীয়ায় জড়ায় সে। সব টাকা তাকেই দিচ্ছে। টাকার অভাবে দুই সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে অনেক আগেই এখন ঠিক মতো খাবার খেতে না পেরে নানা রোগ শোকে ভোগছেন। অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অবুঝ বাচ্চারা। বাসা ভাড়া দিতে না পারায় বাড়ি ছাড়ার কথা বলছে বাসার মালিক। শাহাদাত সারারাত আব্বা আব্বা বলে চিৎকার করতেই থাকে। ঋণ, আমাদের খরচসহ সব চাপে আমি এখন দিশেহারা। রফিকের পরকীয়ায় আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আমার শ্বাশুড়ির সাথে কথা বললেও তিনি উল্টাপাল্টা কথা বলেন। এখন আমার সন্তানদের নিয়ে আত্নহত্যা ছাড়া আর কোন পথ সামনে খোলা পাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost