ই-পিন্ট / ইপেপার
মুক্ত কাগজ প্রতিবেদন:: গাজীপুরের শ্রীপুরে এক সংবাদকর্মীর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই সাংবাদিক বাদী হয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। ভুক্তভোগী মামুন হোসেন (৩৮) শ্রীপুরের রাজেন্দ্রপুর বাজার এলাকার বাসিন্দা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তিনি থানায় জিডি (নং-৮৭৩) করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘Sk Sohan’ নামক একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এই অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।ভুক্তভোগী জানান, সহকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ফেসবুকে ওই পোস্ট দেখতে পান। পরে অভিযুক্ত আইডির প্রকৃত ব্যবহারকারী শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হন। ভবিষ্যতে আইনি ব্যবস্থা গ্রহণের স্বার্থে তিনি বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করার আবেদন জানান। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানান, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে অন্যের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্য প্রচার দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply