1. info@dainikmuktakagoj.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@dainikmuktakagoj.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল ময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময় রফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারে ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করার অভিযোগে প্রেসক্লাব সভাপতির নামে মামলা—সুষ্ঠু তদন্তের দাবি শ্রীপুরে সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি শেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভী এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল আসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষ ভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগ

ভবানীপুরে রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে যুবদল নেতা রবিনের গণসংযোগ

মুক্ত কাগজ প্রতিবেদন:: গাজীপুর সদরের ভবানীপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসংযোগ করছেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন। প্রতিক বরাদ্দের পর থেকেই লিফলেটসহ যুবদলের নেতাকর্মীদের নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি। গণসংযোগকালে তিনি বলেন জনগণ দীর্ঘ ১৭ বছর তাদের অধিকার থেকে বঞ্চিত দেশের গণতন্ত্র হয়েছে ভুলুণ্ঠিত। তাই আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনগণকে সেই অধিকার ফিরিয়ে দেয়া হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ক্লিন ইমেজের নেতা অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় নিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার সাথে বাড়ি বাড়ি যাচ্ছেন যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, নির্বাচন সফল করতে হলে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ডে কনফার্ম ভোটার, টার্গেট ভোটার ও নীরব ভোটার-এই তিন শ্রেণির ভোটারকে গুরুত্ব দিয়ে নেতা-কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির সুফল ভোটারদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। ভোটারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারলেই আসন্ন নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বিজয় সুনিশ্চিত হবে। এই লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর-৩ বিশেষ করে ভাওয়ালগড়ের প্রতিটি পাড়া-মহল্লায় খোঁজখবর রাখছেন তিনি। ভাওয়ালগড়ের প্রতিটি অলিগলি চষে বেড়িয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।”আমার চেয়ে আমরা বড়, আমাদের চেয়ে রাষ্ট্র বড়, সবার আগে বাংলাদেশ”-বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে ধারণ করে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। রফিকুল ইসলাম রবিন বলেন, “ধানে ভরা সোনার দেশ, তারেক রহমান ও আমরাই দিন বাংলাদেশ”-এই স্লোগান এলাকাবাসীর মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সর্বাধিক গণসংযোগ ও প্রমাণ দলের প্রতি নিজের অগাধ ভালোবাসা ও দায়িত্বশীলতার দিয়েছেন। তিনি আরও বলেন, আত্মতুষ্টি নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। বিএনপির চেয়াম্যান তারেক রহমান বলেছেন-ভোট হবে, নির্বাচন হবে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে। তাই বিজয় নিশ্চিত করতে হলে ভোটারদের মনে জায়গা করে নিতে হবে এবং বিএনপি প্রার্থীর ইতিবাচক দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। পরিশেষে তিনি গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতা-কর্মীকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost